প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে রামেকে প্রেসক্লাব সম্পাদক মামুন
নিজস্ব প্রতিবেদক: অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপিকে দেখতে হাসপাতালে গেছেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। বুধবার (২১ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে তিনি হাসপাতালে গিয়ে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম। ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁকে দেখতে হাসপাতালে উপস্থিত হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। তাঁরা মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। হাসপাতালে ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করেন গোলাম মোস্তফা মামুন। এ সময় তিনি মো. মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। ভূমিমন্ত্রীর অসুস্থতার খবরে তাঁর শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করছেন। দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |